কাশফুলের দোল, শরতের আকাশে আগমনী সুর, চাঁচল দক্ষিণপাড়ায় খুঁটি পুজোয় শুরু দুর্গোৎসবের প্রস্তুতি

চাঁচল, ৭ সেপ্টেম্বর: শরতের আকাশে মেঘের ভেলা, মাঠে মাঠে কাশফুলের দোলা। পুজোর আগমনী বার্তা যেন ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে চাঁচলে। সেই আবহেই খুঁটি পুজোর মাধ্যমে দুর্গোৎসবের প্রস্তুতি শুরু করল চাঁচল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি।
২০০৭ সালে পথচলা শুরু হয়েছিল এই পুজোর। এ বার ১৯তম বর্ষে পা দিল দক্ষিণপাড়ার দুর্গোৎসব। খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি অমিতেশ পান্ডে-সহ অন্যান্য সদস্যরা। খুঁটি পুজো শেষ হতেই জোরকদমে শুরু হবে মণ্ডপ তৈরির কাজ।
প্রতি বছরই নতুন ভাবনায় পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। এ বার তাঁদের ভাবনায় উঠে আসছে গ্রামবাংলা। মণ্ডপসজ্জায় বাংলার চেনা গ্রামীণ জীবন, সংস্কৃতি ও পরিবেশের ছবি তুলে ধরার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি থাকছে পরিবেশ রক্ষার বার্তাও। উদ্যোক্তাদের দাবি, জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের কথা মাথায় রেখে মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হবে পরিবেশবান্ধব উপকরণ।
পুজো কমিটির সভাপতি অমিতেশ পান্ডে বলেন, “এ বার পরিবেশবান্ধব ভাবনাকে সামনে রেখেই পুজোর আয়োজন করা হচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ভাবে দুর্গোৎসব পালন করাই আমাদের লক্ষ্য।”
এ দিকে, সরকারি অনুদান এ বার মিলবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে নতুন সরকারের কাছ থেকে অনুদান পাওয়ার বিষয়ে আশাবাদী পুজো কমিটি।
খুঁটি পুজোতেই শুরু হয়ে গেল মায়ের আগমনের অপেক্ষা। ঢাকের বোল, কাশফুল আর শরতের হাওয়ায় এখন থেকেই উৎসবের রঙ চাঁচল দক্ষিণপাড়ায়।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক