হরিশ্চন্দ্রপুর, ৬ সেপ্টেম্বর: বিহারে পাচারের পথে ১৫টি গরু উদ্ধার করল পুলিশ। ঘটনায় তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মুকুন্দপুর এলাকায় বাংলা-বিহার সীমান্তের কাছে অভিযান চালিয়ে গরুগুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাবির আলী, এজাবুল হক ও শেখ ডোমা। তিনজনই হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুটি পিকআপ ভ্যানে করে ১৫টি গরু নিয়ে বিহারের দিকে যাচ্ছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে মুকুন্দপুর এলাকায় গাড়ি দু’টিকে আটক করে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই গরুগুলিকে উদ্ধার করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া গরুগুলিকে আপাতত পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।







