চাঁচল: রাজনৈতিক পালাবদলের আবহের মধ্যেই চাঁচলে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করল কংগ্রেসের ছাত্র সংগঠন। শুক্রবার মালদহের চাঁচলের তরলতলায় কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন দলীয় কার্যালয়ে ছাত্র পরিষদের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর সংগঠনের কর্মীরা পথচলতি সাধারণ মানুষের মধ্যে লাড্ডু বিতরণ করেন। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহও ছিল চোখে পড়ার মতো।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের যোগাযোগ আরও দৃঢ় করার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী দিনে ছাত্রদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে সংগঠনের পক্ষ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানানো হয়।







