দাম নিয়ন্ত্রণে হরিশ্চন্দ্রপুরে পুলিশের অভিযান, সঙ্গে খাদ্য সুরক্ষা দফতর, বাজারে নজরদারি

হরিশ্চন্দ্রপুর: নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রণে শুক্রবার হরিশ্চন্দ্রপুরে অভিযান চালাল পুলিশ ও খাদ্য সুরক্ষা দফতর। দৈনিক বাজার-সহ একাধিক দোকানে গিয়ে পণ্যের দাম, মজুত এবং বিক্রির নিয়ম খতিয়ে দেখেন আধিকারিকরা।
অভিযানে ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা, হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ-সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং খাদ্য সুরক্ষা দফতরের কর্মীরা। দোকানগুলিতে মূল্যতালিকা টাঙানো রয়েছে কি না, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সামগ্রী বিক্রি হচ্ছে কি না, পাশাপাশি বেআইনি মজুতদারি হচ্ছে কি না, তা পরীক্ষা করা হয়।
অভিযান ঘিরে ব্যবসায়ী মহলে চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্রেতাদের একাংশ। তাঁদের দাবি, নিয়মিত নজরদারি থাকলে বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রির প্রবণতা কমবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বাজারদরের উপর নজরদারি চলবে। অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 41 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 40 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য