
গাজল: মালদার গাজলের আহোরা ১২ নম্বর জাতীয় সড়কে বুধবার ভোরে দুর্ঘটনাগ্রস্ত একটি ডাম্পার লরিতে আচমকা আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ময়না এলাকায় দুর্ঘটনার পর গাজল টোল প্লাজার রিকভারি ভ্যানে করে লরিটিকে গাজলে নিয়ে যাওয়া হচ্ছিল। আহোরার কাছে পৌঁছতেই লরিটিতে আগুন ধরে যায়। মুহূর্তে আগুন দাউদাউ করে জ্বলতে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের তাপে লরির সামনের চাকা পুড়ে ছাই হয়ে যায়। তেল বের হতে থাকায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল নিয়ন্ত্রণ করে। পরে দমকলকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের জেরে জাতীয় সড়কের একটি লেন কিছু সময় বন্ধ থাকে। পরে পুলিশের ব্যবস্থাপনায় একটি লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়







