রতুয়া: ভেস্তে গেল অনাস্থার তলবি সভা। ফলে স্বপদেই থেকে গেলেন প্রধান। মালদহের রতুয়ার দেবীপুর গ্রাম পঞ্চায়েতে। বুধবার ছিল ওই পঞ্চায়েতে অনাস্থার তলবি সভা। ২৮ আসনের গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান সোনালী মণ্ডল চৌধুরীর বিরুদ্ধে দলের একাংশের সঙ্গে বিরোধীদের কয়েকজন অনাস্থা পেশ করেছিলেন। কিন্তু এদিন সংখ্যাগরিষ্ঠতা পেশ করতে না পারায় অনাস্থা ভেস্তে যায়।








