হরিশ্চন্দ্রপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ছয় ভাইয়ের বাড়ি


হরিশ্চন্দ্রপুর: মালদার হরিশ্চন্দ্রপুরের মোহনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল ছয় ভাইয়ের বসতবাড়ি। বুধবার দুপুরে শেখ সাইফুদ্দিনের বাড়িতে রান্নার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সফল হননি। পরে হরিশ্চন্দ্রপুর থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরবাড়ি, আসবাবপত্র ও মজুত ফসল পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে ছয় ভাইয়ের পরিবার এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

  • Related Posts

    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল
    • November 18, 2026

    রতুয়া, ১৮ নভেম্বর: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বরাদ্দ সরকারি চাল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    প্রয়াত গনি খানের মেজো ভাই লেবুবাবু, শোকের ছায়া কোতুয়ালি ভবনে

    • November 19, 2026
    • 50 views
    প্রয়াত গনি খানের মেজো ভাই লেবুবাবু, শোকের ছায়া কোতুয়ালি ভবনে

    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল

    • November 18, 2026
    • 53 views
    অঙ্গনওয়াড়ির বরাদ্দ চাল মজুতের অভিযোগ, রতুয়ায় পরপর অভিযানে উদ্ধার ২১৯ বস্তা চাল

    UNICEF-এর বিশেষজ্ঞ দলের প্রশংসা ‘আমার মালদা’র, উদ্যোগের কথা তুলে ধরা হল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে

    • November 18, 2026
    • 43 views
    UNICEF-এর বিশেষজ্ঞ দলের প্রশংসা ‘আমার মালদা’র, উদ্যোগের কথা তুলে ধরা হল রাজ্যের অর্থমন্ত্রীর কাছে

    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    • November 15, 2026
    • 74 views
    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    • November 15, 2026
    • 113 views
    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য

    • November 13, 2026
    • 94 views
    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য