সামসি, ২৭ জুলাই: কলেজে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবিতে সোমবার সামসি কলেজে দলমত নির্বিশেষে ছাত্রছাত্রীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিল করেন। ২৪ জুলাই নিরাপত্তারক্ষী ও দুই পড়ুয়ার উপর হামলার অভিযোগের প্রতিবাদেই এই কর্মসূচি বলে জানান আন্দোলনকারীরা। পরে একটি প্রতিনিধি দল অধ্যক্ষ সলিল কুমার মুখার্জির হাতে স্মারকলিপি তুলে দেয়। অধ্যক্ষ জানান, শিক্ষার পরিবেশ বজায় রাখতে বহিরাগতদের প্রবেশে কোনও আপস করা হবে না এবং নিরাপত্তা আরও জোরদার করা হবে। পড়ুয়াদের দাবি, এটি রাজনৈতিক কর্মসূচি নয়; ভবিষ্যতে এমন ঘটনা রুখতেই শান্তিপূর্ণভাবে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।






