চাঁচল: অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। রবিবার রাতে নলকুটিয়া এলাকায় আইসি জয়দেব ঘোষের নেতৃত্বে পুলিশের অভিযানে ধরা পড়ে বিহারের কাটিহার জেলার বারসই থানার বারুয়া এলাকার বাসিন্দা প্রেম মুর্মু। তল্লাশিতে তার কাছ থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে সোমবার চাঁচল মহকুমা আদালতে তোলা হবে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সে পশ্চিমবঙ্গে এসেছিল এবং এর পিছনে কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।






