উত্তরের নজর ব্যুরোঃ সাত বছরের শিশুকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। মালদহের একটি এলাকার ঘটনা। অভিযোগ পেয়েই পুলিশ অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিশুটি একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ে। বন্ধুদের সঙ্গে শুক্রবার বিকালে সে খেলা করছিল। তখন প্রতিবেশি যুবক পেশায় ঝালমুড়ি বিক্রেতা তাকে খুচড়ো তার টাকা দেয়। আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানেই শিশুকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ। রাতে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতের কঠোর শাস্তির দাবি করেছেন মা।







