মালদার চাঁচলে সাংসদ কার্যালয়ের উদ্বোধন

চাঁচল: সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান ও সরকারি পরিষেবা সহজলভ্য করতে চাঁচলে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু। শনিবার চাঁচল কোর্ট সংলগ্ন এলাকায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কার্যালয়ের সূচনা হয়।
সাংসদ জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কার্যালয় খোলা থাকবে। প্রতি বুধবার তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা সুভাষ কৃষ্ণ গোস্বামী, শীতল প্রসাদ চক্রবর্তী, অভিষেক মিশ্র, দীপঙ্কর রাম, অনিন্দিতা প্রামাণিক, ম্যাম্পী দাস, মামনি সাহা-সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বিজেপির দাবি, এর আগেও তাদের একটি কার্যালয় ছিল। তবে তৎকালীন শাসক দলের চাপে তা বন্ধ করতে হয়েছিল। যদিও এই অভিযোগের বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

  • Related Posts

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর
    • October 1, 2026

    গাজোল: বর্ষার মেঘ কাটতেই বদলে গিয়েছে আদিনা ডিয়ার ফরেস্টের…

    Read more

    Continue reading
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই
    • October 1, 2026

    ইটাহার: পুলিশ পরিচয়ে ইটাহারের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর কাছ থেকে…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 41 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 40 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 57 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 81 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 55 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 69 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য