
হরিশ্চন্দ্রপুর: মালদার হরিশ্চন্দ্রপুরেও পালিত হল ঐতিহ্যবাহী রথযাত্রা। বৃহস্পতিবার বিকেলে রীতি মেনে থানাপাড়া থেকে শুরু হয় রথযাত্রা। সামিল হন হরিশ্চন্দ্রপুর সদর এলাকা ছাড়াও লাগোয়া বিভিন্ন গ্রামের মানুষ। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। সমগ্র এলাকা পরিক্রমা করে রথযাত্রা শেষ হয় হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের কাছে। সেখানেই এখন মাসির বাড়িতে থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদিন এই রথযাত্রা উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে সহায়তা শিবির এবং জলছত্রের আয়োজন করা হয়। রথ যাত্রায় উপস্থিত ভক্তদের মধ্যে জল বিতরণ করেন সংগঠনের কার্যকর্তারা।







