চাঁচল: রাতের অন্ধকারে আমবাগানে চলছিল মদের ঠেক! গোপনে খবর পেয়ে অভিযান পুলিশের। রথযাত্রার আগে বুধবার রাতে চাঁচলের কলিগ্রামে আমবাগানে অভিযান চালিয়ে অবৈধ মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতের ঘটনা। পুলিশ জানায়, ধৃত অমল সাহা ভগবতীপুরের বাসিন্দা। তার কাছ থেকে ২০ বোতল দেশি মদ ও ৮ বোতল বিলাতি মদের বোতল উদ্ধার হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ জানিয়েছে।







