পুজোর মুখে বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব, ৩২০০ পরিবারের হাতে ত্রাণ ও শিশুদের নতুন পোশাক

মালদা: বন্যার ক্ষত এখনও পুরোপুরি শুকায়নি। তার মধ্যেই দুর্গাপুজোর আগে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বড়সড় ত্রাণ কর্মসূচি নিল লায়ন্স ক্লাব। জেলা লায়ন্স ক্লাব ও চাঁচল লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে মানিকচকের মথুরাপুর এবং রতুয়ার মহানন্দাটোলা এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
দুই এলাকায় প্রায় ১৬০০টি করে মোট ৩২০০ বন্যাদুর্গত পরিবারের হাতে খাদ্যসামগ্রী, ত্রাণের কিট এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়। শুধু বড়দের জন্যই নয়, পুজোর আনন্দ যাতে ছোটদের জীবনেও পৌঁছয়, সেজন্য শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়।
২০২৪ সালের বন্যার পর ফের ২০২৬-এর বন্যাতেও দুর্গত মানুষের পাশে দাঁড়াল লায়ন্স ক্লাব। সংগঠনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল, লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর জ্যোতি গুপ্তা, প্রজেক্ট চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ, সম্পাদক নিতাই সাহা, কোষাধ্যক্ষ সৌমিত্র গুহু-সহ অন্যান্যরা।
প্রজেক্ট চেয়ারম্যান সুদীপ্ত ঘোষ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। পুজোর আগে এতগুলি পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে পেরে তাঁরা খুশি।
বিধায়ক গৌড়চন্দ্র মণ্ডল বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিকতার পরিচয়। লায়ন্স ক্লাবের এই উদ্যোগ প্রশংসনীয়।
ডিস্ট্রিক্ট গভর্নর জ্যোতি গুপ্তার কথায়, মানুষের প্রয়োজনে পাশে থাকাই লায়ন্স ক্লাবের অন্যতম লক্ষ্য। আগামী দিনেও বন্যাদুর্গতদের সহযোগিতা করা হবে।

  • Related Posts

    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য
    • October 3, 2026

    মালদা: পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে…

    Read more

    Continue reading
    চাঁন্দুয়ায় এবিটিএ-র বার্ষিক সাধারণ সভা, ৩৮ দফা দাবিতে সরব শিক্ষকরা
    • October 3, 2026

    চাঁচল, ৩ অক্টোবর: জাতীয় শিক্ষা নীতি বাতিল থেকে শুরু…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য

    • October 3, 2026
    • 47 views
    স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, মালদায় চাঞ্চল্য

    চাঁন্দুয়ায় এবিটিএ-র বার্ষিক সাধারণ সভা, ৩৮ দফা দাবিতে সরব শিক্ষকরা

    • October 3, 2026
    • 34 views
    চাঁন্দুয়ায় এবিটিএ-র বার্ষিক সাধারণ সভা, ৩৮ দফা দাবিতে সরব শিক্ষকরা

    পুজোর মুখে বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব, ৩২০০ পরিবারের হাতে ত্রাণ ও শিশুদের নতুন পোশাক

    • October 3, 2026
    • 53 views
    পুজোর মুখে বন্যার্তদের পাশে লায়ন্স ক্লাব, ৩২০০ পরিবারের হাতে ত্রাণ ও শিশুদের নতুন পোশাক

    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    • October 2, 2026
    • 41 views
    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    • October 2, 2026
    • 48 views
    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 76 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর