বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

চাঁচল: বন্যার জল নেমেছে, কিন্তু দুর্ভোগ কাটেনি। ঘরবাড়ির ক্ষতি, নষ্ট হয়ে যাওয়া সংসারের সামগ্রী আর পুজোর মুখে অনিশ্চয়তা—সব মিলিয়ে এখনও কঠিন সময়ের মধ্যে রয়েছেন মানিকচক ও রতুয়ার বহু পরিবার। এই পরিস্থিতিতে বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়ে প্রায় ৩২০০ পরিবারের জন্য ত্রাণের ব্যবস্থা করল চাঁচল লায়ন্স ক্লাব।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এই ত্রাণ কর্মসূচির জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের তরফে প্রায় ১৫ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৫ লক্ষ টাকা, বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ত্রাণসামগ্রী তৈরির কাজ। চাঁচলের একটি বেসরকারি হোটেলে গত দু’দিন ধরে প্যাকেট তৈরির কাজ চলছে।
খাদ্যসামগ্রী ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এবারের উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিশুদের জন্য। দুর্গাপুজোর আগে বন্যাকবলিত পরিবারের ছোটদের হাতে তুলে দেওয়া হবে নতুন পোশাক। দুর্যোগের ধাক্কার মধ্যেও উৎসবের আনন্দের কিছুটা স্বাদ যাতে শিশুরা পায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।
শুক্রবার রাতে সাংবাদিক বৈঠকে কর্মসূচির কথা জানান লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট গভর্নর জ্যোতি গুপ্তা। উপস্থিত ছিলেন চাঁচল লায়ন্স ক্লাবের প্রজেক্ট ম্যানেজার সুদীপ্ত ঘোষ, সম্পাদক নিতাই সাহা, সভাপতি মুকেশ আগরওয়াল, কোষাধ্যক্ষ সৌমিত্র গুহু, বর্ষীয়ান সদস্য প্রাণ গোপাল পোদ্দার-সহ অন্য সদস্যরা।
জ্যোতি গুপ্তা জানান, জল কমলেও বন্যার প্রভাব থেকে এখনও বহু পরিবার বেরিয়ে আসতে পারেনি। সেই কথা মাথায় রেখেই ৩২০০ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও পরিস্থিতি অনুযায়ী আরও মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ

  • Related Posts

    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে
    • October 2, 2026

    রতুয়া: পরিচ্ছন্নতা শুধু এক দিনের কর্মসূচি নয়, দৈনন্দিন জীবনের…

    Read more

    Continue reading
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর
    • October 2, 2026

    রতুয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সেবা সেতু…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    • October 2, 2026
    • 26 views
    বন্যার ক্ষত এখনও শুকোয়নি, মানিকচক-রতুয়ায় ৩২০০ পরিবারের পাশে চাঁচল লায়ন্স ক্লাববন্যাদুর্গতদের পাশে চাঁচল লায়ন্স ক্লাব

    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    • October 2, 2026
    • 43 views
    ১৫ দিনের পরিচ্ছন্নতা অভিযানের সমাপ্তি, গান্ধীজয়ন্তীতে বিশেষ কর্মসূচি মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রে

    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    • October 2, 2026
    • 72 views
    অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    • October 1, 2026
    • 47 views
    শীতের আগেই আদিনায় পাখিদের মেলা, পরিযায়ীদের ভিড় গুনতে নেমেছে বনদপ্তর

    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    • October 1, 2026
    • 45 views
    পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা, উদ্ধার লক্ষাধিক টাকা; ধৃত দুই

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 59 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের