অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগ, সেবা সেতু শিবিরে বিক্ষোভ-ভাঙচুর

রতুয়া: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সেবা সেতু শিবিরে বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল মালদার রতুয়া-২ ব্লকে। শুক্রবার মহারাজনগর হাই মাদ্রাসা বিদ্যালয়ে আয়োজিত শিবিরে একদল মহিলা বিক্ষোভ দেখান। অভিযোগ, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না তাঁরা। প্রয়োজনীয় ফর্ম পূরণ-সহ প্রক্রিয়া সম্পন্ন করার পরও টাকা না মেলায় ক্ষোভ তৈরি হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।
অভিযোগ, বিক্ষোভের একপর্যায়ে শিবিরে থাকা কয়েকটি প্ল্যাকার্ড, বোর্ড ও ফেস্টুন ভাঙচুর করা হয়। সরকারি আধিকারিক ও পুলিশ প্রশাসনের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখান মহিলারা। খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। পরে কয়েকজন মহিলাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

  • Related Posts

    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে
    • November 15, 2026

    চাঁচল: অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ভক্তি ও…

    Read more

    Continue reading
    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান
    • November 15, 2026

    হরিশ্চন্দ্রপুর: পুজো-অর্চনা ও সেবামূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    • November 15, 2026
    • 60 views
    অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন, ছটপুজো ঘিরে উৎসবের আবহ চাঁচলের ঘাটে ঘাটে

    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    • November 15, 2026
    • 96 views
    হরিশ্চন্দ্রপুরে শনি মহারাজের পুজোয় ভক্তদের ঢল, অন্নভোগের পাশাপাশি বস্ত্রদান

    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য

    • November 13, 2026
    • 91 views
    তিন দিন নিখোঁজ থাকার পর জলাশয়ে মিলল দুই বন্ধুর দেহ, মালদহে রহস্য

    কোথাও আর্তনাদ, কোথাও হুইলচেয়ারে ভূত! চাঁচলে একরাতের জন্য খুলল ‘ভূতের চিড়িয়াখানা’, ভয়ে চিৎকার দর্শনার্থীদের

    • November 12, 2026
    • 68 views
    কোথাও আর্তনাদ, কোথাও হুইলচেয়ারে ভূত! চাঁচলে একরাতের জন্য খুলল ‘ভূতের চিড়িয়াখানা’, ভয়ে চিৎকার দর্শনার্থীদের

    হস্তশিল্পের সৃজনশীলতা, বিজ্ঞানের উদ্ভাবন! সামসিতে ইউনাইটেড অ্যাকাডেমির উদ্যোগে প্রদর্শনী মেলা

    • November 11, 2026
    • 110 views
    হস্তশিল্পের সৃজনশীলতা, বিজ্ঞানের উদ্ভাবন! সামসিতে ইউনাইটেড অ্যাকাডেমির উদ্যোগে প্রদর্শনী মেলা

    পঞ্চাশ বছরের ঐতিহ্যের দশমাথা কালীপুজো চাঁচলে, প্রসাদ বিতরণে সামিল হলেন বহু মানুষ

    • November 10, 2026
    • 70 views
    পঞ্চাশ বছরের ঐতিহ্যের দশমাথা কালীপুজো চাঁচলে, প্রসাদ বিতরণে সামিল হলেন বহু মানুষ