উত্তরের নজর ব্যুরো : উৎসবের মরসুমে মিষ্টিমুখের আগে বাজার থেকে এল মিষ্টি খবর! গত তিন সপ্তাহে খুচরো বাজারে চিনির দাম প্রায় ১০ শতাংশ কমেছে। যে চিনি কিছুদিন আগেও কেজিপিছু ৬৫ টাকায় কিনতে হচ্ছিল, এখন তা মিলছে প্রায় ৫৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ কেজিতে সাশ্রয় সাড়ে ৬ টাকা।
শুধু দাম কমাই নয়, উৎসবের বাজারে চিনির জোগান ঠিক রাখতে কেন্দ্রীয় সরকারও মজুতের সীমা ১৫ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করেছে। ফলে পুজোর মরসুমে মিষ্টি, পায়েস কিংবা ঘরোয়া মিষ্টান্ন—সবেতেই চিনির ব্যবহার নিয়ে কিছুটা স্বস্তি মিলতে পারে। বলা যায়, উৎসবের আগে চিনির দামে আপাতত মুখে হাসি, পকেটেও খানিক মিষ্টি!







