অ্যাম্বুলেন্সে ‘টেস্ট ড্রাইভ’, নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দিলেন ল্যাবকর্মীকে! হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চাঞ্চল্য

হরিশ্চন্দ্রপুর, ১৪ সেপ্টেম্বর: হাসপাতাল চত্বরে বন্ধুর অ্যাম্বুলেন্স নিয়ে ‘টেস্ট ড্রাইভ’ করতে গিয়ে বিপত্তি! নিয়ন্ত্রণ হারানো অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বেসরকারি ল্যাবের কর্মী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক গ্রামীণ হাসপাতাল চত্বরে।
আহতের নাম মহম্মদ রাব্বানী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর বুকের তিনটি হাড় ভেঙেছে। প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ধাক্কায় হাসপাতালের নবনির্মিত বাগানের লোহার ব্যারিকেডও ভেঙে যায়।
স্থানীয় সূত্রের দাবি, হাসপাতালের সাফাইকর্মী সিটুল হরিজন অ্যাম্বুলেন্সটি চালানোর চেষ্টা করছিলেন। প্রশ্ন উঠেছে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালানোর অনুমতি তিনি পেলেন কীভাবে? বিএমওএইচ পারভেজ আঞ্জুম জানান, ঘটনা শুনেছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।

  • Related Posts

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের
    • September 29, 2026

    চাঁচল: সারাদিন ব্লক অফিসে অপেক্ষা করেও মিলল না সারথি…

    Read more

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    • September 29, 2026
    • 53 views
    সাইকেল না পেয়ে জাতীয় সড়ক অবরোধ, বিক্ষোভ নবম শ্রেণির পড়ুয়াদের

    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    • September 28, 2026
    • 79 views
    ১২ ঘণ্টা ধরে চলল ইডির অভিযান চাঁচলে, সন্ধ্যায় বের হলেন আধিকারিকরা

    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    • September 28, 2026
    • 51 views
    ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না, স্বস্তি গ্রাহকদের

    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    • September 28, 2026
    • 67 views
    চাষের কাজ করেন যুবক, অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন! চাঁচলে ইডির হানা ঘিরে তুমুল চাঞ্চল্য

    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    • September 27, 2026
    • 59 views
    আগুনে পুড়ে চাঁচলে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ এলাকাবাসী

    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক

    • September 27, 2026
    • 62 views
    দুটি ওয়ান-শাটার ও চার রাউন্ড গুলি উদ্ধার, বালুপুরে পুলিশের জালে যুবক